admin
প্রকাশ: ২০১৮-০৫-১৪ ১৭:২৪:১৩ || আপডেট: ২০১৮-০৫-১৪ ১৭:২৪:১৩

এমএহামিদ, সাতকানিয়া থেকে:
সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে হুড়োহুড়ি আর গরমে অসুস্থ ১০ নারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
সোমবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন,চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল হকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে একজন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন ছাড়াও জনপ্রতিনিধিকে রাখা হয়েছে।