চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সীতাকুন্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজে সামনে বাস-পিকআপ সংঘর্ষে পুলিশের ৭ সদস্য আহত

প্রকাশ: ২০১৮-০৫-১৪ ১৫:৪১:৪৫ || আপডেট: ২০১৮-০৫-১৪ ১৫:৪১:৪৫

বীর কন্ঠ ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে চট্টগ্রামে আসা বান্দরবান জেলা পুলিশের আট সদস্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজে সামনে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কনস্টেবলরা হলেন- সারোয়ার, মহসিন, শামীম, দেলোয়ার, মমিন, মাহবুব, প্রিয় চাকমা। এদের সবার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। তারা সবাই বান্দরবান জেলা পুলিশে কর্মরত।

এএসআই আলাউদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রামে আসেন বান্দরবান পুলিশের কয়েকজন সদস্য। এদের একটি দল সোমবার রাতে দায়িত্বপালন শেষে সকালে হালিশহর ছোটপুল এলাকায় পুলিশ লাইনে বিশ্রামের জন্য ফিরছিল।

পথিমধ্যে তাদের বহনকারী পিকআপ গাড়িটির সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *