admin
প্রকাশ: ২০১৮-০৫-১৫ ১৯:৪৫:০৮ || আপডেট: ২০১৮-০৫-১৫ ১৯:৪৫:০৮

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া অনির্বাণ ক্লাবের সভাপতি সমাজ সেবক, ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, শিশুর প্রথম হাতে খড়ি মায়ের কাছে। শিশুকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে হলে বিদ্যালয়ের পাশাপাশি মা’কে দায়িত্ব পালন করতে হবে।
১৫ মে সকালে লোহাগাড়া উপজেলার সুখছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পুরষ্কার বিতরণী সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে সারা দেশে শিক্ষার হার ও পাসের হার বাড়ার পিছনে স্কুল শিক্ষিক/শিক্ষিকার পাশাপাশি মায়েরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন-আগামীতে মায়েরা আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে নিরক্ষর মুক্ত করে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবে।
বিদ্যালের সভাপতি স্বপন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ সভাপতি ডাঃ রিটন দাশ , সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ , অনুপ কুমার দাশ , দেবার্শীষ অচার্য্য , মোবারক আলী , শিক্ষিক্ষা প্রতীকা দাশ, আনোয়ার হোসেন, শিক্ষক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ।