চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০১৮-০৫-১৫ ০০:০৯:১৬ || আপডেট: ২০১৮-০৫-১৫ ০০:০৯:১৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মে) দুপুর তিনটার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার বদিউল আলম ওরপে বদি সওদাগর (৫৭) ও তার পুত্র মো. রাজু (২৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। বদি সওদাগর এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেন। বদি সওদাগর পেশায় একজন মাংস ব্যবসায়ী ও চন্দ্রঘোনা ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল।

স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলে পুত্রের পেছনে বসে হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকায় যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে শেখ রাসেল এভিয়ারী পার্ক অতিক্রম করলে গাড়ির সামনে একটি কুকুর পড়ে। এটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বদি সওদাগর এর মৃত্যু হয়। সোমবার দুপুর দুইটায় চন্দ্রঘোনা তৈয়্যবীয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যা রেখে যান।’

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, ‘বদি সওদাগর আগে থেকেই অসুস্থ ছিল। ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। তাই দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে সম্ভবত তিনি মারা যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *