চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় ব্রাজিল -আর্জেন্টিনার সমর্থকদের  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৮-০৫-১৫ ২১:২৪:৪৮ || আপডেট: ২০১৮-০৫-১৫ ২১:২৬:৪৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :

খেলা শুরুর ঘন্টা দু’য়েক আগে ফুটবল রণ সাজে সজ্জিত হয়ে মাঠে হাজির ব্রাজিল দলের খেলোয়াড়রা! খানিকটা সময় পড়ে মাঠে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রাও।

মাঠের উপস্থিত শত শত দর্শক করতালি দিয়ে স্বাগত জানালেন দুই চির-প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা দলকে। এ যেন ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ! উন্মাদনাটা ছিল সেরকমই। পরিচিতি পর্ব শেষে শুরু হয় মাঠের লড়াই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ নৈপূর্ণ্য প্রদর্শন করে দর্শকদের মন কাঁড়লেন দু’দলের খেলোয়াড়রা।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দু’দলের মধ্যকার প্রীতি ম্যাচটি কেউ জিততে পারেনি। তবে অনন্য ফুটবল শৈলী দিয়ে দু’দলই জিতে নিল দর্শকদের মন। দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচটি ১৫মে মঙ্গলবার বিকেলে লোহাগাড়া সদর শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ( অলি আহমদ বীর বিক্রিম স্টেডিয়ামে ) অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে আর্জেন্টিনা- ব্রাজিল শিবিরে বিভক্ত পুরো দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে এই দুই দলের সমর্থকদের মধ্যে মারামারিও লেগে যচ্ছে প্রয়াশই। তবে এইসব মারামারি, সহিংসতায় না জড়িয়ে লোহাগাড়া যুব একাডেমি আয়োজন করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ম্যাচ শেষ হয়েছে প্রীতি ছড়িয়েই। দু’দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলামের  গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল সমর্থক দল। প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল সমর্থক দল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া আর্জেন্টিনা সমর্থক দলের একেরপর এক আক্রমণ নস্যাৎ করে দেন ব্রাজিল দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা । অবশেষে আর্জেন্টিনা দলের ত্রাতার ভুমিকায় হাজির হন সোহেল । তার গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে আর্জেন্টিনা।

ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। দু’দলের মধ্যকার এই প্রীতি ম্যাচ শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম। 

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এস কে শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, খেলা উদ্বোধন করেন লোহাগাড়া ব্র‌িকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, খেলায় গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া ফাইজা এন্টারপ্রাইজের কর্ণধার সরওয়ার কোম্পানী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *