চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আবুধাবিতে রাঙ্গুনিয়ার ইফতেখার বাবুলের ‘লিডিং অফ এক্সাম্পল’ সম্মাননা লাভ

প্রকাশ: ২০১৮-০৫-১৬ ২৩:৩৯:৪৩ || আপডেট: ২০১৮-০৫-১৬ ২৩:৩৯:৪৩

আব্বাস হোসাইন আফতাব, :

প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকাসহ আমিরাতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য রাঙ্গুনিয়ার সন্তান আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ও কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুলকে ‘লিডিং অফ এক্সাম্পল’ (অনুকরণীয় নেতৃত্ব ) সম্মাননা প্রদান করেছে আবুধাবি পুলিশ ও আহালিয়া মেডিকেল গ্রুপ। তিনি আবুধাবি পুলিশের লে. কর্নেল সাইয়িদ আল মুনছুরী ও আহালিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার গোপালের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও সম্মাননা গ্রহণ করেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

বিশ্বের ১শ’টি দেশের ১শ’ গুণী ব্যক্তিকে এই সম্মাননা দেয়া হয়।অনুষ্ঠানে প্রায় ৩০টি দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন, রাষ্ট্রদূতপত্নী মিসেস জাকিয়া ইমরান, মিসেস ওয়াহিদা সুলতানা বাবুল, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নাছির তালুকদারসহ প্রবাসী বাঙালি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রতি সেখানকার স্থানীয় একটি হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়। মরিয়ম নগরের সন্তান ইফতেখার হোসেন বাবুল সম্মাননা অর্জনে রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনীতিক, ধর্মীয় ও  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *