চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কাপ্তাইয়ে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৫-১৬ ০০:১৭:২৫ || আপডেট: ২০১৮-০৫-১৬ ০০:১৭:২৫

 

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অায়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অাজ মঙ্গলবার সকালে বাংলাদেশের স্বল্পোনত দেশের স্ট্যাটাস থেকে উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক উদযাপনের নিমিত্ত ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন উপলক্ষে অানন্দমূখর পরিবেশে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন কমপ্লেক্স ও কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিন করে উপজেলা সদরে এসে শেষ হয়।

 

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী সহ র্যালিতে সরকারি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *