চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযান: ৫০টিরও বেশি ভাসমান দোকান উচ্ছেদ 

প্রকাশ: ২০১৮-০৫-১৬ ০০:৫৮:০৫ || আপডেট: ২০১৮-০৫-১৬ ০০:৫৮:০৫

বীর কন্ঠ ডেস্ক :

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টিরও বেশি ভাসমান দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৫ মে) বোয়ালখালী উপজেলা সদরে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফোরকান এলাহি।

ইউএনও আছিয়া খাতুন  বলেন, ‘উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০টির বেশি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে সড়কে মাছ ও কাঁচাবাজারের ব্যবসা করছিলো তারা। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন এবং যানযট লেগে থাকতো।’

একশ্রেণির ভাসমান ব্যবসায়ীরা সড়কের ওপর দোকান দিয়ে ব্যবসা করে আসছিলো বলেও জানান তিনি।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *