admin
প্রকাশ: ২০১৮-০৫-১৬ ১৮:১৮:৩৪ || আপডেট: ২০১৮-০৫-১৬ ১৮:১৮:৩৪

মোঃ কাইয়ুম হোসেন মিরাজ,( রাজস্থলী )রাঙ্গামাটি :
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ১৬/০৫/১৮ ইং বুধবার সকাল ১০ ঘটিকার সময় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মডেল রিসোর্স সেন্টার রাজস্থলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেনমুহাম্মদ আকবর আলী, সাধারন কেয়ারটেকার, সভাপতিত্ব করেন,মুহাম্মদ মুনির উদ্দিন ফিল্ড সুপার ভাইজার,রাজস্থলী উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,এম,মাহবুবুল আলম,ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজস্থলী থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নূরুল হক, মডেল কেয়ারটেকার, রাজস্থলী উপজেলা।মোঃ ইদ্রিস, সাধারন কেয়ারটেকার।মাওলানা, আঃ গাফফার, মাওলানা, মোঃ আরিফুর রহমান, মোঃ ইউসুপ আলী, মোঃ হোসাইন, সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরঅান শরীফ বিতরণ করা হয়,
এর পরে উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়,আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজান এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন,এবং জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে বক্তব্য শেষ করেন।
পরবর্তীতে মডেল রিসোর্স সেন্টার হতে এক র্যালী বের হয়ে উপজেলা চত্ত্বর ও বাসস্টান্ড ঘুরে পুনরায় মডেল রিসোর্স সেন্টারের সামনে এসে শেষ হয়।