admin
প্রকাশ: ২০১৮-০৫-১৬ ২৩:৫৬:৩৬ || আপডেট: ২০১৮-০৫-১৬ ২৩:৫৬:৩৬

আব্বাস হোসাইন আফতাব:
রাঙ্গুনিয়ায় “৯৯৯” এর ফোন পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ। আজ বুধবার (১৬ মে) দুপুরে উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্য পারুয়া গ্রামে বেলা ১২ টার দিকে এ বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিয়ের শিকার মেয়েটি সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ ৯৯৯ থেকে ফোন আসে বাল্যবিয়ের আয়োজন হচ্ছে। দুপুরে পুলিশ পাঠিয়ে এ বিয়ে বন্ধ করে দেয়া হয়।উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর
গ্রামের প্রবাসীর সাথে পারুয়া ইউনিয়নের মধ্যম পারুয়া গ্রামের স্কুল ছাত্রীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল।