চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

চন্দনাইশ সবুজ সংঘ ক্লাবের উদ্যাগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৮-০৫-১৭ ২২:৩৯:২৫ || আপডেট: ২০১৮-০৫-১৭ ২২:৩৯:২৫

লোহাগাড়া অফিস : চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকার সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে  ১৭ মে বিকাল ৪টায় সময় গরীব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সবুজ সংঘ ক্লাবের সভাপতি এস.এম হাবিবুল ওয়াহেত টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব আব্দুল হান্নান। সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার এস. এম শোয়েভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যক্ষ রফিকুল ইসলাম, এম ডি শফিউর রহমান ও মৌলানা নুরুল ইসলাম। এসময় প্রত্যেক পরিবারে মাঝে ১কেজি চনা, ১কেজি চিনি, ১কেজি পিয়াজ, ১ লিটার তেল, আদা কেজি চিড়া, মুড়ি ও খেজুরসহ ১২০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *