চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

দেড় লাখ টাকাসহ আইপিএল খেলার ৩৪ জুয়াড়ি আটক

প্রকাশ: ২০১৮-০৫-১৭ ০০:৫২:২৯ || আপডেট: ২০১৮-০৫-১৭ ০০:৫২:২৯

বীর কন্ঠ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি চা স্টল থেকে ১ লাখ ৫৮ হাজার ৩০০ টাকাসহ ৩৪ জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এখানে নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে জুয়া বসতো।

বুধবার রাত ৯টায় জেলা শহরের কাজিপাড়া মাহমুদ শাহ রোড এলাকার ‘সৈয়দ মাহমুদ শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতদের মধ্যে চা স্টলের মালিক ও শহরের কাজিপাড়া ফয়েজ মিয়ার ছেলে মো. ফারুক (৪২), রামু (৩৫), ফরহাদ (৪০), সাগর (৩০), মনির মিয়া, খায়েস মিয়া (৫০), সেন্টু মিয়া, মো. হাবীব, হাবীব মিয়া, মনির হোসেন (৩৫), শাহীন (২৩), কাশেম মিয়া (৩৫), তাপস কুমার (৩০), আশিক (৩০), ফিরোজ মিয়া (২৬), শুক্কুর মিয়া (৩০) ও রাজেশ রায় (৩০) রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ এই চায়ের স্টলটিতে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় জুয়া বসানো হয়। প্রতিদিন বিকাল থেকে এখানে টেলিভিশনে দেখে প্রকাশ্যে খেলা হয় জুয়া। বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসে জুয়া খেলতে। জুয়ার একটি কমিশন দেয়া হয় স্টল মালিককে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, দীর্ঘদিন যাবৎ এই চা স্টলে আইপিএলসহ বিভিন্ন খেলা টিভিতে দেখে জুয়া ধরা হয়। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজউল কবির উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *