চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়া থেকে অপহৃত স্কুল ছাত্রী লোহাগাড়া থেকে উদ্ধার 

প্রকাশ: ২০১৮-০৫-১৭ ২১:৪২:০৫ || আপডেট: ২০১৮-০৫-১৭ ২১:৪২:০৫

 

 

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শাকিলা আক্তার ওরফে পুষ্পা। অভিযুক্তের নাম মো. মামুন (১৯)। সে চট্টগ্রাম শহরে গাড়ি মেরামতের দোকানে কাজ করে। বৃহষ্পতিবার (১৭ মে) সকাল ১০ টার দিকে লোহাগাড়া থানা থেকে তাদের রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসেন পুলিশ। গ্রেপ্তার মামুনের বাড়ি উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে ও স্কুল ছাত্রীর বাড়ি একই ইউনিয়নের রাজা ভুবন গ্রামে। তাঁরা পরষ্পর দূর সম্পর্কের আতœীয় হয়। স্কুল ছাত্রী আমেনা একই ইউনিয়নের রাজা ভুবন উ”চ বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়ে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা আমেনা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন।

 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, “ গত রোববার (১৩ মে) সকাল ৭ টার দিকে বাড়ি থেকে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথে রাজার হাট বাজার থেকে অপহৃত হয় এই স্কুল ছাত্রী। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে ছাত্রীর চাচা জাহাঙ্গীর আলম সিকদার ঐদিনই থানায় নিখোঁজ ডায়রি করেন। নিখোঁজের চার দিন পর রাঙ্গুনিয়া থানার পুলিশ ও লোহাগাড়া পুলিশের সহযোগিতায় প্রযুক্তির মাধ্যমে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজার থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে ও অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত মামুন বলেন, তাঁদের দুজনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আতœীয়ের বাড়িতে বিয়ে করার জন্য স্কুল ছাত্রীকে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *