চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধুর 

প্রকাশ: ২০১৮-০৫-১৭ ২২:৩৭:২৫ || আপডেট: ২০১৮-০৫-১৭ ২২:৩৭:২৫

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ ১৭ মে (বৃহস্পতিবার) রাত ৮টায় উপজেলার বড়হাতিয়া দক্ষিণ চাকফিরানী দেওয়ান পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ছমুদা খাতুন (৪০) বড়হাতিয়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গণির স্ত্রী ও ৪ সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতা বশত: বাড়ির বৈদ্যুতিক বোডের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদরের মা-মনি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অাফরোজা খানম পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বড়হাতিয়ার নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *