admin
প্রকাশ: ২০১৮-০৫-১৮ ২২:৪৮:০৪ || আপডেট: ২০১৮-০৫-১৮ ২২:৪৮:০৪

বীর কন্ঠ ডেস্ক :
বান্দরবান সদর উপজেলায় বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুশল দেবী তঞ্চঙ্গ্যা (২৫) ও সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)। তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুই বোন পুকুরে গোসল করতে গেলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। -খবর বাংলানিউজ