চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ 

প্রকাশ: ২০১৮-০৫-১৮ ২৩:০৯:২৪ || আপডেট: ২০১৮-০৫-১৮ ২৩:০৯:২৪

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে। উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ধামাইর হাট বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে ১০ কেজি ভেজাল চিংড়ি মাছ জব্দ করেন। পরে জব্দ করা এসব মাছ কেরোসিন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা অভিযানে সহায়তা করেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, “ জেলিযুক্ত এসব চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছের ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছে জেলি ব্যবহার করেন। মাসব্যাপী বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *