admin
প্রকাশ: ২০১৮-০৫-১৮ ১৫:২৮:২৮ || আপডেট: ২০১৮-০৫-১৮ ১৫:২৮:২৮

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী।
তিনি রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান। শিল্পপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী এক বাণীতে বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস।
অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকে।’
এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্ব শক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। সব ধরনের অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।