চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কিউবায় যাত্রীবাহী বোয়িং বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১০০

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ০১:৫৩:১২ || আপডেট: ২০১৮-০৫-১৯ ০১:৫৩:১২

আন্তর্জাতিক ডেস্ক :

কিউবান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, দেশটির রাজধানী হাভানার হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্তে  ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বিবিসির সংবাদ।

দেশটির কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমা এক প্রতিবেদনে জানিয়েছে, তিনজন আরোহী বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বিমানটি উড়াল দেয়ার অলসময়ের মধ্যে নিচে নেমে আসে এবং একটি শস্যক্ষেতে বিধ্বস্ত হয়। এতে আগুন লেগে গিয়ে বিস্ফোরণের ঘটনাও ঘটে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। অ্যাম্বুলেন্সের উপস্থিতি ও উদ্ধার তৎপড়তার দৃশ্যও প্রকাশ পেয়েছে এতে।

এএফপি জানিয়েছে, বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানটি ১০৪ জন যাত্রী ছিলেন। পাইলটসহ নয়জন বিদেশি বিমান ক্রুও ছিলেন এর মধ্যে।

 

পেরেন্সা লাতিনা নামক আরেকটি সংবাদ সংস্থা জানাচ্ছে, মেক্সিকান কোম্পানি দারোজ থেকে কিউবার রাষ্ট্রীয় বিমান সংস্থা কিউবানা দে আভিয়াসিয়ন বিমানটি লিজ নেয়। উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি।

 

রেডিও হাভানা কিউবা জানিয়েছে,  রাজধানী হাভানা থেকে বিমানটি দ্বীপ রাষ্ট্রটির হোলহুইন শহরে যাচ্ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *