admin
প্রকাশ: ২০১৮-০৫-১৯ ২৩:৩৬:৩৯ || আপডেট: ২০১৮-০৫-১৯ ২৩:৩৬:৩৯

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় মিনি বাসের ধাক্কায় তাহের আহমেদ (৫০) নামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মচারী হয়েছেন। শনিবার (১৯ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত তাহের আহমেদ সীতাকুণ্ডের মজিদ্দা এলাকার ছালেহ আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দ্রুতগামী একটি মিনি বাসের ধাক্কায় কেজিডিসিএলের এক কর্মচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।