admin
প্রকাশ: ২০১৮-০৫-১৯ ১৫:৫৯:২৬ || আপডেট: ২০১৮-০৫-১৯ ১৫:৫৯:২৬

সাদিয়া মুন, রাঙামাটি :
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ইফতার সামগ্রি বিক্রির ক্ষেত্রে যথাযথ মান বজায় রাখার জন্য বাজার মনিটরিং করেছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।শুক্রবার বিকেলে বনরূপা ও রিজার্ভ বাজার পরিদর্শন করে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।
কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃনজরুল ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতিরসভাপতি হাজী মো. আনোয়ার মিয়া বানু, সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ জেলা প্রশানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।রাঙামাটি শহরের বনরূপা, রিজার্ভ বাজার,তবলছড়ি বাজার, কলেজ গেইট, ভেদভেদি বাজার ও মানিকছড়ি বাজারে নিয়মিত মনিটরিং করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।এসময় ক্রেতারা জানান, নিয়মিত যদি বাজারমনিটরিং করা হয় তাহলে দ্রব্যমূল্যে দাম বাড়াতে পারবেনা অসাধু ব্যবসায়ীরা।বাজার মনিটরিং এর ব্যবস্থাটি নিয়মিত রাখার দাবি। সাথে সাথে খাবারের মান যাচাই করার জন্য ব্যবস্থা রাখা দরকার, যাতে ফরমানি জাতীয় খাবার সহজে আমরা বুঝতি পারি সেদিকেও প্রশাসন নজরদারি করে।