চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বোয়ালখালীতে আগুনে পুড়েছে তিনটি বসতবাড়ি

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ২০:৩৩:৪৪ || আপডেট: ২০১৮-০৫-১৯ ২০:৩৩:৪৪

 

বীর কন্ঠ ডেস্ক :

বোয়ালখালীতে আগুনে পুড়েছে তিনটি বসতবাড়ি। শনিবার বিকেল ৩টার দিকে পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো.শামীম উজ্জামান জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে লিটন চৌধুরী, আশীষ চৌধুরী ও প্রেমনাথ চৌধুরী নামে তিনজনের তিনটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *