চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল চার বসতঘর 

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ২০:২১:১০ || আপডেট: ২০১৮-০৫-১৯ ২০:২১:১০

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

 রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে চার কাঁচা বসতঘর । শুক্রবার(১৮ মে) উপজেলার লালা নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএসসি জহির আহমদ চৌধুরী বাড়িতে রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা বলেন।  

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের উপ-কর্মকতা সাখাওয়াত হোসেন  বলেন, “ আগুন লাগার খবরে ঘটনাস্থলে ঢুকতে বেগ পেতে হয়েছে। সড়ক  সংষ্কার ও ব্রীজ সরু থাকায় গাড়ি নিয়ে ঢুকতে না পারায় ভ্যানগাড়ি করে সরঞ্জামাদি নিয়ে আগুন নেভাতে হয়েছে। সিরাজুল ইসলামের রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পাশ্ববর্তী মো. পারভেজ, ফজলুল করিম ও মো. মিজানের পুরো বসতঘর পুড়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *