চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লেডিস ব্যাগে করে ইয়াবা পাচারের সময় টেকনাফের ২জন নারী লোহাগাড়ায় আটক

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ১৪:৪৯:৫৬ || আপডেট: ২০১৮-০৫-১৯ ১৪:৪৯:৫৬

মোঃ এরশাদ আলম, লোহাগাড়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খাঁনদীঘি এলাকায় ১৮মে সন্ধ্যায় থানা পুলিশের বিশেষ অভিযানে, চট্টগ্রাম মুখী একটি যাত্রীবাহী মিনি পিকআপ থেকে ২জন মহিলাকে গ্রেফতার করে তাদের হাতে থাকা লেডিস ব্যাগের ভেতর থেকে ৪’হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৮মে সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল জলিলের নির্দেশনায় একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খাঁনদীঘি এলাকায় চট্টগ্রাম মুখী যাত্রীবাহী পিকঅাপে তল্লাশি চালিয়ে ৪’হাজার পিচ ইয়াবা সহ দু’জন নারীকে অাটক করা হয়েছে। 

আটকৃতরা ইয়াবা পাচারকারী মহিলারা হলেন কক্সবাজারের টেকনাফ নয়াবাজার সাতগরিয়া পাড়া এলাকার আবুল হোসেনের স্ত্রী রাজিয়া বেগম(৪০) এবং একই এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী মনোয়ারা বেগম(৩৮)।

 

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আবদুল জলিল জানায়,

আটককৃত ২নারীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আজ ১৯মে (শনিবার) চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *