চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় পাচারকালে উখিয়ার এক নারী ইয়াবাসহ আটক

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ২৩:১২:৩৯ || আপডেট: ২০১৮-০৫-১৯ ২৩:১২:৩৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় চট্টগ্রাম অভিমুখী একটি হাইয়েচ  গাড়ীতে তল্লাশী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১নারী পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ইয়াবা পাচারকারীর নাম সানজিদা বেগম(৪০)। সে কক্সবাজার জেলার উখিয়া থাইংখালী এলাকার মৃত মোঃ ইউসুফের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে  ১৯ মে সন্ধ্যায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও  থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবদুল জলিলের নেতৃত্বে এস আই আতিকুর রহমান খানসহ একটি পুলিশি টিম উপজেলার চুনতির খাঁনদিঘী নামক স্থান  হতে ওই নারী আটক করে। এ সময় তার কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)  আবদুল জলিল জানিয়েছেন, আটককৃত মহিলা ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং আগামী ২০মে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *