চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় ইয়াবা, গাঁজাসহ নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৫-১৯ ১৬:১৬:৫১ || আপডেট: ২০১৮-০৫-১৯ ১৬:১৬:৫১

আলাউদ্দিন, বীর কন্ঠ :

সাতকানিয়া থানার তিন নম্বর পৌর ওয়ার্ডের সতীপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) রাতে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার মো. ইব্রাহিম প্রকাশ টুনু মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৫) ও মো. শহিদুল ইসলাম শহিদ (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন সাংবাদিকদের  বলেন, অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে ২৩২ পিস ইয়াবা এবং এসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা, গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫১ হাজার টাকাও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।’

অভিযানকালে চিহ্নিত মাদক সম্রাট সাদেক হোসেন প্রকাশ আবদুর শুক্কুর কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *