admin
প্রকাশ: ২০১৮-০৫-২০ ২৩:৫১:২১ || আপডেট: ২০১৮-০৫-২০ ২৩:৫১:২১

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় গতকাল রবিবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ১০বেঙ্গল সেনাবাহিনীর কমান্ডার রাশাদ জামান, কাপ্তাই নৌবাহিনীর কমান্ডার হুমায়ন, কাপ্তাই ৫বেঙ্গল সেনাবাহিনীর কমান্ডার লে. কর্ণেল মাহামুদুল হাসান, কাপ্তাই উপজেলা অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, কর্ণফুলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান অানোয়ার ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মেদ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামশুল অালম চৌধুরী প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন, কাপ্তাই অাল অামির নূরিয়া মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোহাম্মদ মুসা নঈমী।
অনুষ্ঠানে এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানবধিকার কর্মী, সাংবাদিক, স্কাউটস, হেডম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কার্বারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন এনজিও ছাড়াও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।