admin
প্রকাশ: ২০১৮-০৫-২০ ০১:০৩:০৪ || আপডেট: ২০১৮-০৫-২০ ০১:০৩:০৪

এমএহামিদ,চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশের ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে হোটল, মিষ্টির দোকান,বিস্কুটের গোডাউন ৫ দোকানদার থেকে গত ১৮ ও ১৯ মে দোহাজারী ও বরকল মৌলভী বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা ৫ ব্যবসায়ীর নিকট থেকে ভেজাল পণ্য বিক্রি ও তৈরি করার অপরাধে ৩৫ হাজার টাকা আদায় করে।
এবং ১৯ মে শনিবার দুপুরে বরকল মৌলভীর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ভেজাল সেমায়, হালিম, ফালুদা, ক্ষীর মিক্সা,ফিরনী, চায়নাগার্স তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিস্কিট রাখার অপরাধে একই আইনের ৪৩ ধারায় মেসার্স জয়নাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জয়নাল আবেদীনকে ২০ হাজার, ইকবালকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসের সূত্রে জানা যায় পৃথকপৃথক ভাবে অভিযানে চন্দনাইশ উপজেলার বরকল এবং দোহাজারী পৌরসদর এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) আ.ন.ম বদরুদ্দোজা বলেন, রমজান মাসে ভোক্তা অধিকার
আইনের আওতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেজাল খাদ্যবিক্রি বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে।