চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাউজানে চাঁদের গাড়ি ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু 

প্রকাশ: ২০১৮-০৫-২০ ২১:২৪:১১ || আপডেট: ২০১৮-০৫-২০ ২১:২৪:১১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের রাউজানে জীপের (চাঁদের গাড়ি) ধাক্কায় মোস্তাফা কামাল রুবেল (২৮) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল রাউজান ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র।  এ ঘটনায় মো. জাহেদ (২৫) নামে একজন আহত হয়েছে।

আজ ২০মে  রবিবার দুপুর ২টার দিকে  চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটেছে।

রাউজান হাইওয়ে থানা পুলিশ জানায়, দুপুরে জীপের (চট্টগ্রাম-ন-১১৩২) সাথে অনটেস্ট নতুন টিভিএস মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়।  আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুলের মৃত্যু হয়।

 

নিহত রুবেলের পারিবারিক সুত্রে জানা যায়, আড়াই মাস আগে ওমান থেকে বিয়ে করার জন্য দেশে এসেছিল রুবেল।  গত ৩ দিন আগে রুবেলে সাথে অলিমিয়া হাট আঁধার মানিক এলকার নুরুল ইসলামের কন্যা ফারজানার আকদ অনুষ্ঠান হয়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দিন জানান, রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *