চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৮-০৫-২০ ২২:১৩:৫৯ || আপডেট: ২০১৮-০৫-২০ ২২:১৩:৫৯

রাঙ্গুনিয়ায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা জিয়া মার্কেট অস্থায়ী অফিসে অর্থ লগ্নী প্রতিষ্ঠান ওয়েলফেয়ার মডেল ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার মাহফিল শুক্রবার (১ রমজান) চেয়ারম্যান ক ম ফ মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ওএসি বাংলাদেশ এর সহসাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন ওয়েলফেয়ার মডেল ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম-দক্ষিন এর সভাপতি মুহাম্মদ সোহেল তালুকদার । বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা  রাঙ্গুনিয়ার উত্তর এর সহ সাধারন সম্পাদক মুহাম্মদ আতাউল মোস্তফা।  শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব এস এম নুরুল্লাহ।

বক্তব্য রাখেন সাহেদ মাহমুদ, জাহাঈীর আলম রাজু, রফিকুল ইসলাম, আরফিন শিশির, হারুনুর রশিদ বাদশা, ওবাইদুল হক, মুহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ। সঞ্চালক ছিলেন শাহে এমরান।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী অর্থনীতি ব্যবস্থায় দারিদ্রতা বিমোচনের একমাত্র সঠিক পথ।  যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলে সমাজ থেকে খুব দ্রুত দারিদ্রতা দূর হবে, অর্থনৈতিক মুক্তি লাভ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *