admin
প্রকাশ: ২০১৮-০৫-২০ ২২:০৩:১৪ || আপডেট: ২০১৮-০৫-২০ ২২:০৪:৪৬

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার আয়োজনে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে দুইদিনব্যাপী অষ্টবিংশতি বুদ্ধ পূজা, প্রব্রজা, অষ্ট পরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্মদেশনা ধর্মীয় গান ও আলোচনা সভা শুক্রবার (১৯মে) উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার প্রাঙ্গনে শেষ হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমল জ্যোতি মহাস্থবির। অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন উপসংঘরাজ শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহসভাপতি ধর্মসেন মহাস্থবির, ইন্দ্রাচারা মহাস্থবির, সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ধুতাঙ্গ সাধক মেত্তাবংশ স্থবির। উদ্বোধক ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি সনত তালুকদার, যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের চীফ মেডিক্যাল অফিসার ডা. উত্তম বড়–য়া যীশু, স্বাগত বক্তব্য রাখেন সৈয়দবাড়ি বৌদ্ধ যুব পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অভিজিত তালুকদার পাপেল। একান্ত বড়–য়া ও সুদর্শন দেবরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দবংশ ভিক্ষ, নন্দশ্রী ভিক্ষু, মনিলাল তালুকদার, সংগঠনের সাবেক সভাপতি সুজিত তালুকদার, সোহেল তালুকদার, সাবেক সহসভাপতি অনুজ তালুকদার, সাধারণ সম্পাদক সুষ্ময় তালুকদার দীপ্ত, সাংগঠনিক সম্পাদক রজত শুভ্র তালুকদার, অর্থ সম্পাদক পিয়াল বড়–য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদকরিগেন বড়–য়া, দপ্তর সম্পাদক অর্ক তালুকদার, সাংষ্কৃতিক সম্পাদক দেবাশীষ বড়–য়া অপূর্ব প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের পরিবেশনায় ধর্মীয় নাটক “জগতজ্যোতি” পরিবেশিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক প্রয়াত ক্যাপ্টেন(অব:) প্রভাস চন্দ্র বড়–য়াকে মরনোত্তর সম্মাননা দেয়া হয়।
রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ি বৌদ্ধ যুব পরিষদের বুদ্ধ পূর্নিমার আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিমল জ্যোতি মহাস্থবির