admin
প্রকাশ: ২০১৮-০৫-২০ ১৫:৫৮:১৬ || আপডেট: ২০১৮-০৫-২০ ১৬:০০:১৪

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১৫দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত আসামীর নাম হল মোঃইয়াছিন আরফাত(২৬)।সে কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র।
২০ মে সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলম তাকে এই সাজা প্রদান করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, আধুনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়ুয়া জনৈক এক শিক্ষার্থীকে বিগত ৩মাস ধরে উত্যক্ত করে আসছিল কাঠমিস্ত্রি মোঃ ইয়াছিন। পরে উক্ত ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক মাস্টার আবদুল খালেক এবং অভিভাবককে বিষয়টি জানান।
তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামকে মুঠোফোনে জানালে সাথে সাথে তিনি থানার এসআই মোঃ শেখাব উদ্দিন সেলিমকে ঘটনাস্থলে পাঠায়।
ইভটিজার ইয়াছিন আরফাতকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। একই দিন দুপুরে ইভটিজারকে ধরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫দিনের সাজা প্রদান করা হয়।