চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

উখিয়ায় পাহাড় ধ্বসে ৬ রোহিঙ্গা শিশু আহত

প্রকাশ: ২০১৮-০৫-২১ ০০:২২:৩০ || আপডেট: ২০১৮-০৫-২১ ০০:২২:৩০

শহিদ রুবেল, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তিতে পাহাড় ধ্বসে ৬ শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আহত শিশুরা হলেন, বালুখালী – ১ রোহিঙ্গা বস্তির য – ২৭ নং ব্লকের ছৈয়দ আলমের ৩ মেয়ে রোকিয়া বিবি – (১১), খালেদা বিবি – (৯), সাদিয়া বিবি – (৭) ও পার্শ্ববর্তী অ – ৬৩ নং ব্লকের ১ নং সেডের মোঃ মোছা খলিলের ৩ মেয়ে জান্নাত আরা (১২), রোকিয়া বেগম (১০) ও শওকত আরা বেগম (৬) কে উদ্ধার করে স্থানীয় লোকজন এম এস এফ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আহত শিশুরা এখনো শংকামুক্ত নয় বলে জানান। এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *