চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ফটিকছড়িতে ইয়াবা ও মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-০৫-২১ ১৫:৩১:০৩ || আপডেট: ২০১৮-০৫-২১ ১৫:৩১:০৩

বীর কন্ঠ ডেস্ক :

ফটিকছড়ি উপজেলার নানুপুরে এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মে)  তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফটিকছড়ির পূর্ব বড়ুয়াপাড়ার যতীন্দ্র লাল বড়ুয়ার ছেলে কমল বড়ুয়া (৫৫), ধর্মপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মো. পারভেজ (২৮) ও নানুপুর এলাকার সূর্য মোহন দাশের ছেলে নয়ন কান্তি দাশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকের হোসাইন মাহমুদ  বলেন, অভিযান চালিয়ে কমল বড়ুয়ার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ও পারভেজের কাছ থেকে ১১ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নয়ন নামে আরেক মাদক ব্যবসায়ী মাদক সেবন করে মাতলামি করছিলো। তাকেও গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *