চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী নেতাদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ: ২০১৮-০৫-২১ ২০:৩৫:০৫ || আপডেট: ২০১৮-০৫-২১ ২০:৩৫:০৫

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী নেতাদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা সোমবার (২১ মে) দুপুরে থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞার সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, রবিউল হোসেন, উপ-পরিদর্শক মোহাম্মদ হোছাইন, মনসুর আলী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারন সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, রোয়াজার হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, চন্দ্রঘোনা লিচু বাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল, রাজার হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম সিকদার, রানীর হাট  ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা আবু জাফর, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, ব্যবসায়ী নেতা ফজলুল ইসলাম সেলিম প্রমুখ।

মতবিনিময় সভায় থানার ওসি বলেন, “রাস্তার যানজট নিরসনে নিজেদের সচেতন হতে হবে। অপরাধ করলে কেউ পার পাবেনা। সন্ত্রাসীরা যেই হোক শাস্তি পেতেই হবে। পুলিশ আপনাদের পাশে রয়েছে। পুলিশকে একটু সহযোগিতা করুন । আপনারা পুলিশকে যেকোনো প্রয়োজনে অবহিত করলে পুলিশ আপনাদের দোরগোড়ায় হাজির হবে। পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপন নির্বিঘœ করতে পুলিশ সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *