চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানকে ২২ হাজার টাকা জরিমানা 

প্রকাশ: ২০১৮-০৫-২১ ২০:৪০:০৪ || আপডেট: ২০১৮-০৫-২১ ২০:৪০:০৪

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলিযুক্ত ২০ কেজি চিংড়ি মাছ ও ফরমালিন পাওয়ায় ১০ কেজি লইট্যা মাছ জব্দ করে নষ্ট করা হয়েছে। সোমবার (২১ মে) বিকেলে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচু বাগানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও ইউএনও মোহাম্মদ কামাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও  রাঙ্গুনিয়া থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে চন্দ্রঘোনা ফুলকলি বিক্রয় কেন্দ্রসহ ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানা করা হয়েছে। মরিয়ম নগর চৌমুহনীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করায় ২০ কেজি চিংড়ি মাছ ও চন্দ্রঘোনা লিচু বাগানে ফরমালিনযুক্ত লইট্যা মাছ বিক্রি করায় ১০ কেজি মাছ জব্দ করে নষ্ট করা হয়। পুরো রমজান মাসে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানান ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *