চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০১৮-০৫-২২ ০৪:৫২:০৯ || আপডেট: ২০১৮-০৫-২২ ০৪:৫২:০৯

বীর কন্ঠ ডেস্ক :

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ ও পিয়ার নামে দুই যুবক নিহত হয়েছে। এসময় কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা পুলিশের ৪ সদস্য আহত হন।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় সদর উপজেলার ভারত সীমান্তবর্তী অরণ্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৫০০ বোতল ফেনসিডিল, ২৮ কেজি গাঁজা ও ১টি পাজেরো জিপ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন-কুমিল্লা সদরের শুভপুর এলাকার আলী মিয়ার ছেলে পেয়ার আলী (২৪) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ (২৬)। তাদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, বাজগড্ডা (অরন্যপুর) এলাকায় একটি পাজেরো গাড়িকে থামতে বলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *