চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত 

প্রকাশ: ২০১৮-০৫-২২ ০৪:৩২:০৭ || আপডেট: ২০১৮-০৫-২২ ০৪:৩২:০৭

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুক্কুর আলী (৪৩) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের বায়োজিদ থানার ডেবারপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে  নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর এএসপি (মিডিয়া) মিমতানুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান ও মো. মোশারফ নিহত হওয়ার পর বরিশাল কলোনির মালিপাড়া থেকে শনিবার রাতে মো. হানিফ ওরফে খোকন (৩৫), কাজী মো. আব্দুল্লাহ (২৮) ও খোকন কুমার দাশকে (৩২) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *