চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

রাঙামাটি জেলায় কাপ্তাইয়ের বিএন স্কুল ধরে রেখেছে তাঁদের শ্রেষ্ঠত্ব : বিভিন্ন মহলের অভিনন্দন

প্রকাশ: ২০১৮-০৫-২২ ১৯:৫৫:৩৭ || আপডেট: ২০১৮-০৫-২২ ১৯:৫৮:০৭

নূর হোসেন মামুন, কাপ্তাই:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার ১০টি উপজেলায় বিভিন্ন অায়োজনের মধ্য দিয়ে এবছর অনুষ্ঠিত হয়েছে দিবসটি। শিক্ষা সপ্তাহে রাঙামাটি জেলায় বিভিন্ন পর্যায়ের তিনটি ইভেন্টে কাপ্তাই উপজেলাস্থ কাপ্তাই নৌবাহিনী স্কুল তাঁদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

এবছর রাঙামাটি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাপ্তাই বিএন স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর অালম। এছাড়া প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে সেরা স্থান এবং বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দে পূঁজা জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

অাজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই নৌবাহিনী স্কুলের প্রধান শিক্ষক  মো. জাহাঙ্গীর আলম এবং ঐন্দ্রিলা দে পূঁজার  হাতে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এদিকে কাপ্তাই নৌ বাহিনী স্কুলের এমন কৃতিত্বে কাপ্তাই  উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *