চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে আহত স্কুল ছাত্রী মারা গেল 

প্রকাশ: ২০১৮-০৫-২২ ২১:১০:১৭ || আপডেট: ২০১৮-০৫-২২ ২১:১০:১৭

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদে ঝুলে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম আয়েশা সিদ্দিকা (১২)। সে চন্দ্রঘোনা আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ে। গতকাল মঙ্গলবার (২২ মে) সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গত শুক্রবার (১৮ মে) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় তার নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। এলাকার ব্যবসায়ী ফারুক হোসেনের দুই ছেলে দুই মেয়ের মধ্যে সবার বড় সন্তান আয়েশা।

আয়েশার বাবা ফারুক আহমেদ মুঠোফোনে বলেন, ‘গত শুক্রবার (১৮ মে) দুপুরে  বাড়ির দ্বিতল ছাদে অন্যদের সাথে খেলছিল আয়েশা। খেলা করার এক পর্যায়ে ছাদের পাশে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের তারে তার ওড়না জড়িয়ে শরীরে আগুন ধরে যায়। এতে তার পুরো শরীর ঝলসে যায়। তার স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আয়েশার অবস্থার অবনতি হওয়ায় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২২ মে) সকাল সাতটার দিকে মারা যায়।

‘দীর্ঘদিন ধরে বাড়ির পাশে ঝুলে থাকা এই বিদ্যুৎ লাইনটি সরাতে বিদ্যুৎ অফিসে বার বার বলা হলেও কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই বিদ্যুৎ লাইনটি না সরানোর কারনে দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *