চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতকে দুই চিকিৎসকের চেম্বার না করার অঙ্গীকার

প্রকাশ: ২০১৮-০৫-২২ ২১:২৫:০৭ || আপডেট: ২০১৮-০৫-২২ ২১:২৫:০৭

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার বৈধতা নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ মে) দুপুর একটার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান ও দোভাষী বাজারে তাঁদের নিজস্ব চেম্বারে ভ্রাম্যমান আদালত অভিযান চালান।

অভিযানের সময় লিচু বাগানের ফরচুন অপটিকস নামে একটি ফার্মেসীতে সঞ্জয় কুমার নাথ নামে অভিযুক্ত চিকিৎসককে ও একই ইউনিয়নের দোভাষী বাজারে নাহার মেডিক্যাল হল নামে একটি চেম্বারে অভিযুক্ত অন্য চিকিৎসক মোরশেদুল আলমকে পান ভ্রাম্যমান আদালত। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন “ “দুই চিকিৎসকের কাগজপত্র দেখতে চাইলে তাঁরা প্রয়োজনীয় কাগজের নোটারী ও ছায়ালিপি ছাড়া মূল কাগজপত্র দেখাতে পারেননি। সনদ ও কাগজপত্র আদালতের সন্দেহ হলে এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার জন্য সময় দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে তাঁরা কাগজপত্রের বৈধতার বার্তা না আসা পর্যন্ত চেম্বার না করার অঙ্গীকার করেন।

ভ্রাম্যমান আদালতের সাথে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ মহাজন বলেন, “ বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে দুই চিকিৎসকের চেম্বার করার কোনো অনুমোদন নেই। তাঁদের চিকিৎসা সনদের বৈধতা নিয়েও দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *