চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় বিষপানে মানসিক বৃদ্ধ মহিলার আত্মহত্যা

প্রকাশ: ২০১৮-০৫-২২ ২৩:৫৩:৩১ || আপডেট: ২০১৮-০৫-২২ ২৩:৫৩:৩১

আলউদ্দিন,  বীর কন্ঠ :

লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নে বিষপানে এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে । ২২ মে মঙ্গলবার দুপুর ২টায় চাকফিরানী ঘোনামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার এসআই আবদুল হক জানান,  নিহত বৃদ্ধ মহিলার নাম  আরেফা বেগম (৬০)। তার একজন স্বামী পরিত্যক্তা।

তিনি জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। ধারণা করা হচ্ছে বিষন্নতার কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন তার কোন সাড়া না পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় রয়েছে।

বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই আবদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *