চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ০৩:০৪:৩৪ || আপডেট: ২০১৮-০৫-২৩ ০৩:০৪:৩৪

বীর কন্ঠ ডেস্ক :

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ইছা নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার টিক্কার চর ব্রিজ সংলগ্ন গোমতী বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইছা একই উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ৭টি মামলা রয়েছে বলে জানান ওসি।

ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুসারে সহযোগীদের আটক এবং মাদক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। তাকে নিয়ে রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম শহরতলীর টিক্কারচর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল ইসলাম ইছার সহযোগী অপর মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

,এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী ইছা গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর কুমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *