চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, কারখানা মালিককে ৬ মাসের জেল

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ২২:১৯:৪৭ || আপডেট: ২০১৮-০৫-২৩ ২২:১৯:৪৭

  • আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের চানাচুর তৈরি ও ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে চানাচুর বিক্রয় করার অভিযোগে কারখানা মালিককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তাঁর নাম মো. সেলিম (৪০)। বাড়ি পৌরসভার নোয়াগাঁও জুট মিল গেইট এলাকায়।

বুধবার (২৩ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এ দন্ড দেন। দুপুরে উপজেলার গোচরা চৌমুহনী ও শান্তির হাট বাজারে অভিযান চালিয়ে ১০ দোকানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঁচাবাসি খাবার বিক্রি, মেয়াদ ছাড়া পন্য বিক্রি, মরা মুরগী বিক্রি ও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত এসব জরিমানা করেন। আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, ভেটেরিনারি সার্জন মো. হারুন অর রশিদ, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞাসহ একদল পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, “ পৌরসভার নোয়াগাঁও জুট মিল গেইট এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের চানাচুর ও মটর ভাজা তৈরি করে বিক্রি করা হচ্ছিল। গোপনে ভাড়া বাড়িতে পন্যের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে এসব পন্য বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কারখানার মালিককে ৬ মাসের জেল দেন ও কারখানাটি বন্ধ করে দেন।

দুপুরে উপজেলার গোচরা চৌমুহনী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় আশুতোষ চৌধুরীর মালিকানাধীন বাচা বাবা হোটেলকে ১০ হাজার টাকা, উজ্জ্বল চৌধুরীর ঝাল বিতানকে ৫ হাজার টাকা, ইমরান ইশা মিস্টি বিতানকে ৫ হাজার টাকা, পন্যের গায়ে মেয়াদ ও দোকানে তালিকা টাঙানো না থাকায় তাপস দে’র মালিকানাধীন মুদি দোকান তাপস স্টোরকে ৫ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় আবদুল মোনাফের মালিকানাধীন এ এম পোল্টি ও ডেইরি মেডিসিন নামে প্রাণি খাদ্য ও ওষুধের দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়।

পরে শান্তির হাটে আজগর আলীর মালিকানাধীন আজগর আলী হোটেলকে পঁচাবাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ৫ হাজার টাকা, মঈনুল হকের মালিকানাধীন গাউছিয়া হোটেলকে ১ হাজার টাকা,  মো. হায়দার আলীর মালিকানাধীন মধুবন বিক্রয় কেন্দ্রে নি¤œমানের মিষ্টি বিক্রি করায় ৫ হাজার টাকা, শাহাদাত হোসেনের মালিকানাধীন প্রোটিং হাউস নামে মুরগী দোকানে মরা মুরগী রাখায় ৫ হাজার টাকা ও  মো. ফারুকের মালিকানাধীন কামালে ইস্কে পোল্টি ফিড নামে প্রাণি খাদ্য ও ওষুধের দোকানে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

পুরো রমজান মাসে প্রতিদিন ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানান ইউএনও মোহাম্মদ কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *