চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ০২:০৮:২৭ || আপডেট: ২০১৮-০৫-২৩ ০২:০৮:২৭

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

পবিত্র রমজান ও ঈদ্ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী নেতাদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা মঙ্গলবার (২২ মে) দুপুরে থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞার সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক মোহাম্মদ হোছাইন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, কৃষি ব্যাংক আলম শাহ পাড়া মাদ্রাসার ব্যবস্থাপক মুজিবুর রহমান, রুপালি ব্যাংক লিচু বাগান শাখার ব্যবস্থাপক প্রণব কুমার দাশ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপক নুরুল হুদা প্রমুখ।

মতবিনিময় সভায় থানার ওসি বলেন, “পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপন নির্বিঘœ করতে পুলিশ সজাগ রয়েছে। ব্যাংকে অযাচিত লোক যাতে ঘুরাফেরা করতে না পেরে সেজন্য সিসিটিভি ক্যামরায় মনিটরিং করতে হবে। রমজান মাসে ব্যাংকের আশেপাশে পুলিশি টহল বাড়ানো হবে। পুলিশও ব্যাংক কর্মকর্তাদের সাথে সমন্বয় হলে ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ কমে যাবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *