চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় টংকাবতী খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন,হুমকির মূখে রাবারড্যাম

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ২২:৫৫:৩৬ || আপডেট: ২০১৮-০৫-২৩ ২২:৫৫:৩৬

বীর কন্ঠ ডেস্ক :

লোহাগাড়া উপজেলার কলাউজান রাবারড্যাম এলাকায় টংকাবতী খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,চরম্বা বিবিবিলা মৌজায় টংকাবতী খালে একটি বালু মহালের ইজারা নেন অাবুল কাশেম। তিনি সেখানে বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। কিন্তু কয়েকদিন ধরে তিনি তার লিজকৃত জায়গা থেকে ১ মাইল দূরে এসে রাবারড্যাম সংলগ্ন এলাকায় খালের উপর ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতেছে।

এতে হুমকিরমূখে পড়েছে রাবারড্যাম।  এলাকাবাসীর অভিযোগ, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে রাবারড্যামের ব্যাপক ক্ষতি হবে । এতে এলাকার হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া খালের পাড় ভেঙ্গে  উক্ত জায়গা সংলগ্ন  বসতবাড়ি ভেঙ্গে খালে পরিণত হবে।  তাই এলাকাবাসীর জোড় দাবী রাবারড্যাম রক্ষা এবং বসতঘর বাঁচাতে অনতিবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।

গত ২১ মে স্থানীয় বালা মিয়া,টিসু দাশ ও নুরুল ইসলাম বাদী হয়ে জৈনক ইজারাদার অাবুল কাশেম প্রকাশ বালু কাশেমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) বরাবর এ অভিযোগ দায়ের করেছেন জানা গেছে ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সাদিয়া অাফরিন কচি সাংবাদিকদের জানান ,অভিযোগ পেয়ে তহশীলদারকে পাঠানো হয়েছে এবং বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে  অভিযোগকারীরা বলছেন,বালুমহালে উপজেলা প্রশাসনের কেউ যায়নি এবং বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *