চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবা ও অন্যন্য মামলার ১০ অাসামী গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ২০:১০:০৬ || আপডেট: ২০১৮-০৫-২৩ ২০:১০:০৬

  • মোঃ এরশাদ আলম, লোহাগাড়া :

দেশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে এবং চট্রগ্রাম রেঞ্জ অফিস   কতৃক ঘোষিত বিশেষ অভিযানে চট্টগ্রামের লোহাগাড়া থানায় ২৪ ঘন্টায় ৩০৫২ (তিন হাজার বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪জন এবং হত্যা মামলার ১জন সহ গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৬জন আসামী সহ মোট ১০জন অাসামী গ্রেফতার করা হয়েছে। 

(মঙ্গলবার)২২মে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবদুল জলিলের নেতৃত্বে, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।আটককৃতদের মধ্যে রয়েছে অভিনব কায়দায় ইয়াবা পাচারকারী, টেকনাফের উত্তর লম্ববী উলু মিয়ার বাড়ীর মৃত ওসমানের ছেলে অাব্দু শুক্কুর (২৮)। ঢাকার টেকনাফের সাবরং ইউনিয়ন ২নং ওয়ার্ডের হাছু মিয়ার ছেলে হামিদ হোছাইন (২৭)।

ঢাকার ধামরাই থানা রৌহা সুয়াপুরের মোঃ আবুল হাসেম ছেলে হাবিবুল্লা (১৮)।লোহাগাড়ার পদুয়া এলাকার খুচরা ব্যবসায়ী পদুয়া মৌলভী পাড়ার,নুরুল কবিরের ছেলে মোঃ কাইছার (২৮)।

হত্যা মামলার পলাতক অাসামী অামিরাবাদ ঝাকুয়া বিবির পাড়ার মফিজুল হকের ছেলে মোঃ আরিফ (২৭)এবং গ্রেফতারি পরোয়ানা ভুক্ত লোহাগাড়া দফাদার পাড়ার আব্দুল আলিমের ছেলে মোঃ শাহ আলম। উত্তর চরম্বা লোক্তার পাড়ার মৃত নজির আহম্মদের ছেলে রফিক (৩৫)।চরম্বা মজিদার পাড়ার মৃত কালা মিয়ার পুত্র বদি আলম (৪০)।   

উত্তর কলাউজান, বদন খলিফার পাড়ার মৃত বদন খলিফার ছেলে আব্দুল হাফেজ। বড়হাতিয়া ভবানীপুরের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন মিয়া (২৫)।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল জলিল জানান,আটককৃত আসামীদের আজ (২৩মে) চট্টগ্রামের বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরও জানায়,দেশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান লোহাগাড়া থানায় অব্যাহত থাকবে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে টেকনাফ থেকে প্রতিদিন অনেক ইয়াবার চালান আসে। প্রতিদিন মহাসড়কে লোহাগাড়া থানার  বিশেষ অভিযান চলছে এবং আগামীতেও চলবে।

মাদকের সাথে জড়িত ব্যাক্তিরা যতই ক্ষমতাশীল হওকনা কেন কাউকে ছাড় দেয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *