চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

শিগগিরই ভাসানচরে স্থানান্তরিত হবে এক লাখ রোহিঙ্গা : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৫-২৩ ১৭:৩৭:৫৬ || আপডেট: ২০১৮-০৫-২৩ ১৭:৩৭:৫৬

বীর কন্ঠ ডেস্ক :

শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিয়ানমার যতদিন তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততদিন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাটালিয় কানেম প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব কথা বলেন শেখ হাসিনা।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে বিষয়টি জানান।

তিনি বলেন, অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের কথা বলেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন নাটালিয়া কানেম।

ইউএনএফপিএ’র সহায়তা বাংলাদেশে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। এ ছাড়া দারিদ্র্য বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

এ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *