admin
প্রকাশ: ২০১৮-০৫-২৪ ১৭:২৭:১৭ || আপডেট: ২০১৮-০৫-২৪ ১৭:২৭:১৭

বীর কন্ঠ ডেস্ক :
গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে ৬টি কমিটি বিলুপ্ত করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন ৬টি কমিটি বিলুপ্ত করা হলো।
বিলুপ্ত কমিটিগুলো হলো- পটিয়া উপজেলা, পটিয়া সরকারি কলেজ ওপটিয়া পৌরসভা ছাত্রলীগ এবং লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগ।