admin
প্রকাশ: ২০১৮-০৫-২৪ ১৬:২৭:৫৪ || আপডেট: ২০১৮-০৫-২৪ ১৬:২৭:৫৪

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন থেকে পড়ে এক ব্যবসায়ী ও বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলেন ডবলমুরিং থানার লেকবিউ হাউজিং সোসাইটির বাসিন্দা ব্যবসায়ী সাহাব উদ্দিন (৫২) ও নগরের বাকলিয়ায় মিয়া সওয়াদনগরের ভাড়াটিয়া বেলাল (২২)। বেলালের বাড়ি বাঁশখালী উপজেলায়।
নায়েক আমির হোসাইন বলেন, ‘নগরীর ডবলমুরিং থানার বার কোয়াটার লেকভিউ হাউজিং সোসাইটির নিজ বাসার ছাদ থেকে পড়ে সাহাব উদ্দিন (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পাঁচতলা ভবনের নিচতলায় বসবাস করে আসছিলেন। সকালে বাসার ছাদে উঠলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেলাল (২২) নামে এক যুবক মারা গেছেন। গণেশ বাবু নামে এক ব্যক্তির ভবনের তিন তলায় এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলালের মৃত্যু হয়।’ -জাগো নিউজক