চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় মাদকের গডফাদার বাইট্টা কাসেম ও ডাইল ফোরকানকে ধরতে পুলিশের অভিযান 

প্রকাশ: ২০১৮-০৫-২৪ ২০:১৭:১৯ || আপডেট: ২০১৮-০৫-২৪ ২০:১৮:২৩

আলাউদ্দিন ,বীর কন্ঠ :

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শ্লোগান নিয়ে সারাদেশে মাদক নির্মূলে অভিযানে নেমেছে পুলিশ ও র‌্যাব। তারই ধারাবাহিকতায় লোহাগাড়ায়ও মাদক সম্রাটদের গ্রেফতার করতে পুলিশ মরিয়া। গত দু’দিন ধরে চলছে অভিযান। লোহাগাড়ার আনাচে-কানাচে হন্য হয়ে খুজছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ধরপাকড়াও শুরু হওয়ায় মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।

২৪মে (বৃহস্পতিবার ) দিনব্যাপী লোহাগাড়ার মাদকের গডফাদার বাইট্টা কাসেম ও ডাইল ফোরকানকে ধরতে সদর ইউনিয়নের জোনাবির পাড়া এলাকায় দফায় দফায় অভিযান চালিয়েছে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লার নেতৃত্বে একটি পুলিশি টিম এই অভিযান চালায়। তবে তাদের কাউকে পাওয়া যায়নি।

একই দিন দর্জিপাড়ায়ও দিদার, বাবলু, নূরুল কবির ও লোহারদিঘী পাড়ের শাহাবুদ্দিনকে আটক করতে অভিযান চালিয়েছে বলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বীরকণ্ঠকে জানান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বীরকণ্ঠকে বলেন, অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে, তাদের আটক করতে পুলিশ সর্বদা সচেষ্ট।

উল্লেখ্য, সারাদেশে গত পাঁচ দিনে ৩০ জনের বেশি মাদককারবারী পুলিশ ও র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *